আজ আইভী রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১২:১৬ এএম

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা ও নারীনেত্রী বেগম আইভী রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আহত হয়ে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট তিনি মারা যান।

এ দিবসটি পালনে এবার স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকালে বনানী কবরস্থানে তার কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত। এছাড়া ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচির মধ্য রয়েছে ভৈরব বাজারে দলীয় কার্যালয়ে সকাল ৬টায় কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ। সকাল ৭টায় খতমে কোরআন। সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ট্রমা সেন্টার সংলগ্ন আইভী রহমানের স্মৃতিভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ। বেলা ১১টায় ভৈরব সরকারি কে. বি পাইলট মডেল হাই স্কুলে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ। মরহুমের বাবার বাড়ি ভৈরব শহরের চণ্ডিবের ও ভৈরবপুরস্থ শ্বশুরবাড়িতে মিলাদ, দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত