মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন টুয়েলকে আটকের অভিযোগ পাওয়া গিয়েছে।
রাজধানীর শংকর আবাসিক এলাকা থেকে সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে বলে জানা যায়।
মঙ্গলবার রাতে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল ইসলাম।
জানা যায়, শের ই বাংলা নগরে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় টুয়েলকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছেন মঙ্গলবার পর্যন্ত ওই দিন পুলিশের ওপর হামলার ঘটনায় ১৩০জনকে আটক করা হয়েছে।
