বাংলাদেশ কোস্ট গার্ড

মহাপরিচালক আশরাফুল হক চৌধুরী

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১১:০৪ পিএম

বাংলাদেশ কোস্ট গার্ডের ১৩তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। ২৪ আগস্ট তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে তাকে কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী ১ জানুয়ারি ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশন প্রাপ্ত হন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে সুদানে দায়িত্ব পালন করেছেন। তিনি গত ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত হন এবং বর্তমান নিযুক্তি প্রাপ্তির পূর্বে তিনি কমান্ডার খুলনা নৌ অঞ্চল হিসেবে দায়িত্বরত ছিলেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত