প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেডের (পিএলএসএল) চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন এ. এস. এম. ফিরোজ আলম। গত রবিবার কোম্পানি পষর্দের ৬১তম সভায় তিনি চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন। ফিরোজ আলম গ্র্যাজুয়েশনের পর বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত হন। বর্তমানে তিনি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং টয়ো সিস্টেম বিডির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান।
সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি পটুয়াখালীর কালাইয়াতে ‘শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠা করেন। বিজ্ঞপ্তি
