বানকো ফাইন্যান্সের লেনদেন চালুর অনুমতি স্থগিত

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১২:৫৩ এএম

গ্রাহকদের অর্থ ও শেয়ার আত্মসাৎ করা ব্রোকারেজ হাউজ বানকো সিকিউরিটিজের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যাংক হিসাব ও শেয়ার লেনদেন চালুর অনুমতি স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত ১৯ আগস্ট এই মার্চেন্ট ব্যাংকটির ব্যাক হিসাব ও শেয়ার লেনদেন চালু করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশনা দিয়েছিল এসইসি। গ্রাহকদের স্বার্থ বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে এসইসি জানিয়েছিল। তবে ডিএসই বোর্ডসভায় বানকো ফাইন্যান্সের লেনদেন চালুর বিষয়টিতে আপত্তি জানিয়ে কমিশনকে জানালে এসইসি আগের দেওয়া নির্দেশনা স্থগিত করে। গত ১৪ জুন থেকে বানকো সিকিউরিটিজ ও বানকো ফাইন্যান্সের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। 

প্রসঙ্গত, সমন্বিত গ্রাহক হিসেবে ৬৬ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাৎ করে বানকো সিকিউরিটিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত