Beside, Besides এবং Aside একই রকম শব্দ মনে হলেও এদের অর্থ ও ব্যবহারে রয়েছে ভিন্নতা।
Beside
Beside, শব্দটি একটি Preposition.
Meaning as a preposition :
1. Next to. (পাশে)
Synonyms : Next to, Aside.
Antonyms : Away from.
Example :
The man is standing beside a tree.
(লোকটি একটি গাছের পাশে দাঁড়িয়ে আছে।)
There is a shop beside the house.
(বাড়িটির পাশে একটি দোকান আছে।)
We were standing beside a car.
(আমরা একটি গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলাম।)
2. Used to compare with something or someone.
(কোনো কিছু বা কারোর সঙ্গে তুলনা করতে ব্যবহৃত হয়।)
Synonyms : In comparison to, Compared with.
Example :
His work looks faulty beside.
(তোমার কাজের পাশে তার কাজ ত্রুটিপূর্ণ দেখাচ্ছে।)
This dress looks common beside that one.
(ওই পোশাকটির পাশে এটা সাধারণ দেখাচ্ছে।)
Besides
Besides, শব্দটি Preposition বা Adverb হিসেবে ব্যবহৃত হয়।
Meaning as a preposition/ an adverb :
Apart from something/ somebody or in addition to something/ somebody.
(কোনো কিছু বা কেউ ছাড়া অথবা কোনো কিছু বা কেউসহ।)
Synonyms : Apart from, In addition to, Also, etc.
Example :
Many of my friends besides Samina came to the program.
(অনুষ্ঠানে সামিনা ছাড়াও আমার অনেক বন্ধু এসেছিল।)
The man has knowledge about many subjects besides science.
(লোকটির বিজ্ঞান ছাড়াও অনেক বিষয়ে জ্ঞান আছে।)
The chef knows many things besides cooking.
(রাঁধুনিটি রান্নার পাশাপাশি আরও অনেক বিষয় জানে।)
Aside
Aside, শব্দটি একটি Adverb.
Meaning as an adverb :
To one side. (একদিকে)
Synonyms : Away, Apart.
Example :
Move aside, a crowd is coming towards this way. (একদিকে সরে যাও, এদিকে একটা ভিড় আসছে।)
The man always sets aside some money as saving every month.
(লোকটি প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় হিসেবে একদিকে সরিয়ে রাখে।)
Try to be happy keeping all worries aside.
(দুশ্চিন্তা একপাশে সরিয়ে রেখে সুখী হওয়ার চেষ্টা করো।)