চুয়াডাঙ্গার সীমান্তবর্তী বড় বলদিয়া গ্রামে অভিযান চালিয়ে ১২ কেজি রুপার গহনাসহ নাজমুল (১৯) নামে এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি ৬ ব্যাটালিয়ন।
গতকাল বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গার দামুড়হুদা ছয়ঘরিয়া সীমান্তে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার নাসিতপুর গ্রামের নাজমুল ইসলামকে আটক করা হয়।
