সেনাবাহিনীর শুটিং প্রতিযোগিতা সমাপ্ত

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৬:১৮ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর শুটিং প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সিএলএইচ আর্মি শুটিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় মোট সাত ইভেন্টে সাত সেনা শুটিং ক্লাবের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং সাভার সেনা শুটিং ক্লাব রানার আপ হয়।

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা অঞ্চলের বিভিন্ন ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতাটি ২২ আগস্ট শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত