বজ্রপাতে পদ্মায় কিশোরের মৃত্যু বাবা-ভাই আহত

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১০:৩২ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে বাদশা শেখ (১৫) নামে এক কিশোর মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও ভাই।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চর কর্নেশনা এলাকায় পদ্মা নদীতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত বাদশা উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর দৌলতদিয়া আইনদ্দিন প্রামাণিকের পাড়ার নুরু শেখের ছেলে। তার বড় ভাইয়ের নাম কবির শেখ। এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে মাছ ধরার সময় তাদের নৌকার ওপর বজ্রপাত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত