দিয়াবাড়ি থেকে মিরপুর হঠাৎ চলল মেট্রোরেল!

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০৭:৪১ পিএম

রোববার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালিয়ে দেখার প্রস্তুতি নেওয়া হলো শুক্রবার।  

শুক্রবার সকালে উত্তরা দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত ভায়াডাক্টের ওপর দিয়ে প্রথমবারের মতো মেট্রোরেল চালিয়ে দেখা হয়।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একটি টেলিভিশনে প্রচারিত সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, এখনও পারফর্মেন্স টেস্ট শুরু হয়নি মেট্রোরেলের। তার অগে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে মেট্রোরেল ভায়াডাক্টের উপরে চলাচল করেছে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক শুক্রবার বলেন, রোববার উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত এ ‘ট্রায়াল রান’ হবে। সকাল ১০টায় এমআরটি-৬ ডিপোতে পরীক্ষামূলক পরিচালনা ও পরীক্ষণের উদ্বোধন করবেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে গত ১১ মে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোর ভেতরে প্রথমবারের মতো এ বৈদ্যুতিক ট্রেন চালিয়ে দেখানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত