পাওনা টাকা চাওয়ায় খুন

২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১১:৩৭ পিএম

রাজধানীর উত্তর মুগদায় পাওনা টাকা চাওয়া নাসির (৪৫) হত্যাকা-ের ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, মো. রিপন (১৯), মো. খোকন (২১), তাদের মা খুকি (৪০), মো. মোস্তফা (৪২)।

গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ এ তথ্য জানান।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের কোর্টে পাঠানো হয়েছে এবং ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

গত বুধবার রাতে নাসিরকে ছুরি মেরে গুরুতর আহত করা হয়। পরের দিন বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত