রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ৮ মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৪৩ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তারা মারা যান।

এর আগের দিন এখানে মারা যান ৪ জন। সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে ৭ জন মারা গেছেন।

এ নিয়ে চলতি মাসের ২৮ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ৩২৮ জন।

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৩৮ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৫৯ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৩১ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ২ জন, নওগাঁর একজন এবং পাবনার একজন রয়েছেন। মৃত ৫ জন পুরুষ ও ৩ জন নারী। 

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের ওপরে এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ৪ জন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। শনিবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৭৭ জন।

এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৮৪ জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৬৬ জন। এ ছাড়া করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন। 

এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৪১৮টি।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শুক্রবার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৩৩ ভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত