মিশন ইম্পসিবল: চুরি গেল টম ক্রুজের গাড়ি!

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৩:৪৫ পিএম

সিনেমার পর্দায় ইথান হান্ট চরিত্রে টম ক্রুজ ভয়ংকর সব অপরাধীকে তাড়া করেন। আর সেই ‘মিশন ইম্পসিবল’ ছবির শুটিং থেকেই চুরি হলো তার বহুমূল্যের গাড়ি।

এ ঘটনা ঘটেছে লন্ডনে। মাসখানেক ধরে এখানেই চলছে সিরিজের সপ্তম কিস্তির শুটিং।

অবশ্য পরে গাড়ি উদ্ধার করা গেছে। তবে গায়েব হয়ে গেছে গাড়িতে থাকা হলিউড তারকার দামি জিনিসপত্র।

দ্য সানে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, চুরির দিন অভিনেত্রী হ্যালি অ্যাটওয়েলের সঙ্গে বার্মিংহ্যামের এর শপিং সেন্টারের সামনের চত্বরে শুটিংয়ে ব্যস্ত ছিলেন টম।

একই সময়ে বিখ্যাত গ্র্যান্ড হোটেলের বাইরে দাঁড় করানো ছিল টমের ব্যক্তিগত দেহরক্ষীর সেই গাড়ি। সেখানেই স্ক্যানার ব্যবহার করে সুরক্ষায় মোড়া গাড়ির চাবি থেকে সিগন্যাল পাকড়াও করে বাহনটি নিয়ে ছুট দেয় চোর।

পরে শহরের এক জায়গায় সেই গাড়ি পুলিশ খুঁজে পেলেও গাড়ির মধ্যে থাকা টম ক্রুজের কয়েক লাখ ডলারের গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায়নি। পুলিশের অনুমান, আপাতত তা রয়েছে চোরের জিম্মাতেই।

রীতিমতো ছক কষে পরিকল্পনামাফিক যে এই চুরির কাণ্ড ঘটেছে, তা নিয়েও একপ্রকার নিশ্চিত পুলিশ। তারা হন্য হয়েই অপরাধীকে খুঁজছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত