সাভারে ড্রাম থেকে গলিত লাশ উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১২:৪৭ এএম

সাভারে একটি বহুতল ভবনের ফ্ল্যাটের ভেতরে টয়লেটের পানি রাখার ড্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার জামগড়া এলাকার হিয়ন গার্মেন্টসের পাশে অবস্থিত ইদ্রিস কাজীর মালিকানাধীন পাঁচতলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাসের বলেন, টয়লেটের পানি রাখার ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে লাশ পচে কঙ্কাল এবং বিকৃত হয়ে গেছে। যে কারণে তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত