ক্যানসার আক্রান্ত নাদির শাহ হাসপাতালে

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১২:১১ এএম

দীর্ঘদিন ধরেই ফুসফুস ক্যানসারে ভুগছেন আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার নাদির শাহ। ক্যানসারের অবস্থা স্থিতিশীল থাকলেও শরীরে অত্যধিক দুর্বলতার কারণে হাতপাতালে ভর্তি করা হয়েছে তাকে। গতকাল বিকালের পর থেকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। আম্পায়ার নাদির শাহের বড় ভাই জাতীয় দলের সাবেক অলরাউন্ডার জাহাঙ্গীর শাহ বাদশাহ জানান, কয়েকদিন ধরে ঠিকমতো খেতে পারছিলেন না নাদির শাহ। দুর্বলতার কারণে অন্যের সাহায্য নিয়ে চলতে হচ্ছে তাকে। তাই বিকল্প পদ্ধতিতে শরীরে প্রোটিনের অভাব মেটানোর জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে নাদির শাহকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত