বাংলাদেশি ট্রায়াথলেট আরাফাতের স্পনসর এমজিআই

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১২:১৪ এএম

যুক্তরাষ্ট্রের ইউটাহতে ১৮ সেপ্টেম্বর শুরু ‘আয়রনম্যান ৭০.৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। তার এই অংশগ্রহণের অফিশিয়াল স্পনসর হিসেবে পাশে থাকবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। ‘আয়রনম্যান ৭০.৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’সহ আগামী এক বছরের জন্য আরাফাতের অংশগ্রহণ করা সবগু স্পোর্টস অ্যাক্টিভিটিই স্পনসর করবে এমজিআই। ওয়ার্ল্ড ট্রায়াথলন করপোরেশন (ডব্লিউটিসি) আয়োজিত ‘আয়রনম্যান ট্রায়াথলন’ হচ্ছে লং ডিসটেন্স রানিংয়ের একাধিক ইভেন্ট, যা বিশ্বের সবচেয়ে কঠিন রেস হিসেবে পরিচিত। এতে কোনো বিরতি ছাড়াই ১৭ ঘণ্টার মধ্যে অংশগ্রহণকারীদের ৩.৮৬ কিমি সুইমিং, ১৮০.২৫ কিমি সাইক্লিং ও ৪২.২০ কিমি রানিং করতে হয়। আয়রনম্যান ৭০.৩ মাইল হচ্ছে হাফ-আয়রনম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত