স্পেনে শাহরুখ দীপিকার রোমান্স

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১২:৩২ এএম

শাহরুখ অভিনীত আসন্ন ‘পাঠান’ ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের মাত্রা যেন দিন দিন বেড়েই চলছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে মুম্বাইয়ের লটের শ্যুটিং শেষ করে স্পেনের উদ্দেশে ছুটবে শাহরুখ-দীপিকা জুটি! এর আগে শোনা গিয়েছিল ‘পাঠান’-এর অ্যাকশন দৃশ্যের শ্যুটিং হবে স্পেনে। আর বাকিটুকু হবে আফগানিস্তানের কাবুল শহরে। তবে এবার জানা গেল শুধুই অ্যাকশন দৃশ্যই নয়, ছবির গানের দৃশ্যের শ্যুটিংও হবে স্পেনে। তাতে দেখা যাবে কিং খান আর দীপিকা পাড়ুকোনকে। জানা গেছে, যে লোকেশন গুলোতে এই রোমান্টিক গানের শ্যুটিং হবে সেখানে এর আগে বলিউডের কোনো ছবির শ্যুটিং হয়নি। সে জন্যই আলাদা করে সাবধানতা অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে ‘পাঠান’ টিম। বলিউড সিনেমার শ্যুটিংয়ের ছবি ইদানিং মুহূর্তেই ফাঁস হয়ে যাচ্ছে। এমনটা মোটেই হতে দিতে চান না পাঠানের প্রযোজক ও পরিচালক। গানের শ্যুটিং ছাড়াও স্পেনের মাদ্রিদ শহরে ‘পাঠান’-এর বেশিরভাগ অংশের শ্যুটিং হবে বলে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন পর্যটন এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। যদিও কিছুদিন আগেও পরিচালক সিদ্ধার্থ আনন্দ আফগানিস্তানে পাঠানের শ্যুটিংয়ের পরিকল্পনা করেছিলেন। তবে কাবুলের বর্তমান পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত