নিষিদ্ধ মাদক মজুদ করে রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলিউড অভিনেতা এবং প্রাক্তন বিগ বস প্রতিযোগী আরমান কোহলিকে। শনিবার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আরমান কোহলির মুম্বাইয়ের জুহুর বাড়িতে তল্লাশি চালানো হয়। কোকেন পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার মাদক ব্যবসায়ী অজয় রাজু সিংকে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদের জের ধরে আরমান কোহলির বাড়িতে অভিযান চালানো হয়। এর আগেও বেআইনি কাজে জড়িয়েছিলেন আরমান। ২০১৮ সালে অভিনেতার বাড়ি থেকে ৪১টি মদের বোতল উদ্ধার করা হয়েছিল। তখনো ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার এই সহ-অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছিল।
×
