দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার নেটওয়ার্ক
বহুনির্বাচনী
১. পিপীলিকা কার্যকর করা হয়েছে কোনটি ব্যবহার করে?
ক. মোবাইল খ. কম্পিউটার
গ. ক্লাউড কম্পিউটিং ঘ. প্রোটোকল
২. ক্লাউড কম্পিউটিং ব্যবহৃত হয়েছে
i. hotmail ii.yahoo
iii. pipilika
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. সামাজিক নেটওয়ার্ক ব্যবহৃত হয়
i. ভিডিও বিনিময় করতে ii. ই-মেইল প্রেরণে
iii. মেসেজ দিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. এক কম্পিউটারকে অন্য কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করার সুযোগ করে দেয় কোনটি?
ক. মনিটর খ. প্রিন্টার গ. হাব ঘ. স্ক্যানার
৫. হাবের মধ্য দিয়ে তথ্য প্রেরণ করলে হাব তথ্য কী করতে পারে না?
ক. অন্য কম্পিউটারে পাঠাতে পারে না
খ. তথ্য পড়তে পারে না
গ. কম্পিউটারকে তথ্য পড়তে বাধা দেয়
ঘ. নিজে তথ্য পড়ে দেখে কোন কম্পিউটারের জন্য পাঠানো হয়েছে
৬. নিচের কোনটি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না?
ক. সুইচ খ. রিপিটার গ. রাউটার ঘ. হাব
৭. ছোট নেটওয়ার্কের জন্য অনেক প্রতিষ্ঠানই কোনটি ব্যবহার করে?
ক. রিপিটার খ. হাব গ. রাউটার ঘ. ব্রিজ
৮. কোন ডিভাইসটি তার সঙ্গে সংযুক্ত প্রত্যেক যন্ত্রের জন্য একটি করে ঠিকানা বরাদ্দ করে?
ক. রাউটার খ. সুইচ গ. হাব ঘ. ব্রিজ
৯. সুইচ কর্তৃক বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় কী বলে?
ক. MAC address খ. IP address
গ. Local address ঘ. Global address
১০. বর্তমানে ইন্টারনেটে কয়টি রাউটার রয়েছে?
ক. একশটি খ. দুইশটি গ. তিনশটি ঘ. অসংখ্য
১১. ইন্টারনেটে ডাটা প্যাকেট কীভাবে পৌঁছাতে পারে?
ক. একটি নির্দিষ্ট পথে খ. বিভিন্ন পথে
গ. শুধু একটি নোডে ঘ. ব্যবহারকারী ইচ্ছামতো
১২. নেটওয়ার্কের কোনো কম্পিউটার থেকে প্রেরিত তথ্য অন্যান্য কম্পিউটারসহ আবার সেই কম্পিউটারে পাঠিয়ে দেয় কোনটি?
ক. সুইচ খ. হাব গ. ব্রিজ ঘ. রাউটার
১৩. নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয় কোনটি ব্যবহার করে?
ক. মডেম খ. ইন্টারনেট
গ. মোবাইল ঘ. রাউটার
১৪. টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের জন্য ব্যবহৃত হয় কোনটি?
ক. প্রিন্টার খ. মডেম গ. হাব ঘ. সুইচ
১৫. একই সঙ্গে মডুলেশন এবং ডি-মডুলেশনের কাজ করতে পারে কোনটি?
ক. টেলিফোন খ. মোবাইল গ. মডেম ঘ. ইন্টারনেট
১৬. প্রথম দিকের মডেমগুলোকে কী বলে?
ক. ডর-ঋর মডেম খ. ডায়াল-আপ মডেম
গ. ডায়াল-ডাউন মডেম ঘ. উঝখ মডেম
উত্তর
১. গ, ২. ঘ, ৩. ঘ, ৪. গ, ৫. ঘ ৬. ঘ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. ঘ, ১১. ক, ১২. খ, ১৩. ঘ, ১৪. খ, ১৫. গ, ১৬. ঘ
