ঐতিহাসিক সত্যের প্রমাণ লাগে না : রিজভী

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১২:১২ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনায় সরকার তার ব্যর্থতা ঢাকতে ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে চাইছে। ঐতিহাসিক সত্যের প্রমাণ লাগে না।’ গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীসহ সব সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘লুটপাট আড়াল করতেই সরকার একের পর এক ইস্যু তৈরি করে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। বিরোধী মতের রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করারও পাঁয়তারা করা হচ্ছে, যেন কেউ তাদের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে না পারে, সে জন্যই এমনটা করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত