হরিরামপুরে খাদ্যসামগ্রী বিতরণ শেখ রাসেলের

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১২:১৩ এএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কর্মহীন অসহায় ১৫ শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোলাম মহিউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের অর্থায়নে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ড. সাজ্জাদ হায়দার কর্মহীন ও অসহায় এসব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. সাজ্জাদ হায়দার বলেন, কভিডের মধ্যে যখন মানুষ কাজ করতে পারছে না ঠিক তখনি শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর তার নিজস্ব অর্থায়নে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিটি দুর্যোগে এই মানুষটি দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় আজ হরিরামপুর উপজেলায় ১৫ শতাধিক অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে এসেছেন। এ সময় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত