ব্যাটেল অব মাইন্ডস

এবারের চ্যাম্পিয়ন আইবিএ’র ‘টিম ফ্যান ক্লাব’

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১২:১৩ এএম

দেশের অন্যতম মেধাভিত্তিক প্রতিযোগিতা ব্যাটেল অব মাইন্ডসের ১৮তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ‘টিম ফ্যান ক্লাব’। মাসব্যাপী চলমান কেন্দ্রীয় চ্যালেঞ্জ রাউন্ডের পর গত রবিবার ১৮তম আসরের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ফাইনালের বাকি চারটি দলকে পরাজিত করে বিজয়ের মুকুট অর্জন করে টিম ফ্যান ক্লাব। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘টিম সে আওয়ার নেইম’ ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘টিম এন্টস’ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানারআপ হিসেবে প্রতিযোগিতা শেষ করে।

এবারের আসরে প্রতিযোগী অন্য ২৬টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে দেশকে প্রতিনিধিত্ব করার প্রয়াসে আট শতাধিক দল বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত