মার্কেন্টাইল ব্যাংক দেশের বিভিন্ন স্থানে নতুন আরও ২৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট গত বৃহস্পতিবার উদ্বোধন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ভার্চুয়ালি এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর কার্যক্রম উদ্বোধন করেন। এতে অংশ নেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি ও সিএসবিও আদিল রায়হান প্রমুখ। এ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা হলো ১২৬টি। বিজ্ঞপ্তি
×
