সিলেটের আম্বরখানায় সনি-র‌্যাংগস

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৬ এএম

সিলেটের দর্শন দেউরিতে আম্বরখানায় আল আফজাল প্লাজায় সনি-র‌্যাংগসের তৃতীয়  শোরুম উদ্বোধন করেছে র‌্যাংগস ইলেকট্রনিক্স। প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার, হেড অব মার্কেটিং, সেলস ডিস্ট্রিবিউশন, মোহাম্মদ জানে আলম শোরুমটি উদ্বোধন করেন। ডেপুটি জেনারেল ম্যানেজার, হেড অফ রিটেইল সেলস,  কে. এম. মোসাদ্দেক উল্লাহ মুন্না এবং মার্কেটিং ও সেলস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও রেজাউল হাসান লোদী কয়েস, কমিশনার, ওয়ার্ড-৪, সিলেট সিটি করপোরেশন; এটিএম শোয়েব, প্রেসিডেন্ট, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড  ইন্ডাস্ট্রি; একেএম নুরুল ইসলাম, ডিরেক্টর, এফবিসিসিআই; ডা. আরমান আহমেদ শিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত