নেতা-কর্মীদের আইনি সহায়তা দিতে বিএনপি ঢাকা দক্ষিণের কমিটি গঠন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১০:১৪ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত মানুষকে সেবা ও সহায়তা দিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোশারফ হোসেন খোকনকে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট করোনা হেল্প সেন্টার পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া একটি আইন সহায়তা কমিটিও গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণের দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্যসচিব রফিকুল আলম মজনু এ কমিটি অনুমোদন করেছেন। নেতা-কর্মীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য প্রতিটি থানায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে একটি করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত