টিকার এসএমএস দ্রুত পাইয়ে দেবে- এমন একটি প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে তাদের গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. নুরুল হক (৪৭), মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইমরান হোসেন (২৩) ও দুলাল মিয়া (৩৭)।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তারকৃতরা বিদেশগামী প্রার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে দ্রুত টিকা দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে এমন সংবাদ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
