লন্ডনের মঞ্চে ‘একজন কমলালেবু’ থেকে নাটক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩০ পিএম

কবি জীবনানন্দ দাশকে কেন্দ্র করে লেখা শাহাদুজ্জামানের ডকু-ফিকশনধর্মী উপন্যাস ‘একজন কমলালেবু’ অবলম্বনে লন্ডনে মঞ্চায়িত হবে নাটক। যার টাইটেল ‘ডেথ অফ অ্যান অরেঞ্জ’।

সোশ্যাল মিডিয়া খবরটি শেয়ার করেছেন জনপ্রিয় লেখক নিজেই। লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে ১০ সেপ্টেম্বর প্রদর্শিত হবে ‘ডেথ অফ অ্যান অরেঞ্জ’।

শাহাদুজ্জামানের সংক্ষিপ্ত নাট্যরূপ থেকে ইংরেজি রূপান্তর করেছেন স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (এসওএএস)-এর বাংলার শিক্ষক এমি পারসনস। মুকুল অ্যান্ড ঘেটো টাইগার্স দলের ব্যানারে নির্দেশনা দিচ্ছেন মুকুল লন্ডন।

এ নাটকের জন্য প্রথমবারের মতো জীবনানন্দের বিখ্যাত কয়েকটি কবিতার সুরারোপ করেছেন ও কণ্ঠ দিয়েছেন মৌসুমী ভৌমিক।

নাটকটিতে অভিনয় করবেন ব্রিটিশ, গ্রিক ও ব্রিটিশ-বাংলাদেশি অভিনয়শিল্পীরা। 

লেখক জানালেন, ‘ডেথ অফ অ্যান অরেঞ্জ’-এর মাধ্যমে প্রথমবারের মতো পশ্চিমা মঞ্চ দর্শকের সামনে উপস্থিত হবেন জীবনানন্দ দাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত