পরপর দুই বলে বিদায় নেন লিটন দাশ ও মুশফিকুর রহিম। এরপর দারুণ শুরুর পর বেশিক্ষণ স্থায়ী হলেন না সাকিব আল হাসান।
রাচিন রবিন্দ্রের করা ইনিংসের ১০ম ওভারটা ছক্কা মেরে শুরু করেন লিটন। তবে তৃতীয় বলেই বোল্ড বাংলাদেশি ব্যাটসম্যান। ভাঙে লিটন ও মোহাম্মদ নাঈমের ৫৯ রানের ওপেনিং জুটি।
এর পরের বলেই নিজের দ্বিতীয় শিকার হিসেবে মুশফিকুর রহিমকে (০) সাজঘরে ফেরান রবিন্দ্র। সাকিব ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর আভাস দেন। কিন্তু ৭ বলে ২ চারে ১২ রান করে কোল ম্যাকঞ্চিকে উইকেট উপহার দেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন নাঈম (৩৫) ও অধিনায়ক মাহমুদউল্লাহ (২)।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচ দাপটের সঙ্গে ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
