নবম-দশম শ্রেণি : বাংলা প্রথম পত্র

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৩ পিএম

প্রবন্ধ : পল্লিসাহিত্য

বহুনির্বাচনী

১. দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথাকে কী বলে?

ক. স্তুতি বাণী       খ. সত্য কথা

গ. চিরন্তন সত্য বাক্য         ঘ. প্রবাদবাক্য

২. প্রাচীন ভারতের প্রখ্যাত নারী জ্যোতিষীর নাম কী?

ক. কণা              খ. ধ্রুপদী

গ. খনা               ঘ. শাকম্ভরী

৩. বালাম শব্দের অর্থ

ক. অ্যালবাম        খ. স্পষ্ট বাক্য

গ. বরণডালা       ঘ. বইয়ের খণ্ড

৪. Proletariat হচ্ছে

ক. রোমান্টিক সাহিত্য

খ. ট্র্যাজেডি সাহিত্য

গ. প্রেমকে কেন্দ্র করে রচিত সাহিত্য

ঘ. অত্যাচারিত শ্রমজীবী মানুষের সাহিত্য

৫. ১৯১৫ সালে কে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. রোমাঁ রোলাঁ

গ. টেওডোর মমজেন

ঘ. হোসে এচেগারাই

৬. ফোকলোর সোসাইটির কাজ কী?

ক. উপকরণ সংগ্রহ করা

খ. পল্লিজীবন নিয়ে গবেষণা

গ. পল্লিসাহিত্য রচনা

ঘ. গ্রাম্য ইতিহাস পর্যালোচনা

৭. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে বঙ্গের রাজধানী সম্পর্কে নিচের কোন প্রবাদটি বলা হয়েছে?

ক. নাচতে না জানলে উঠান বাঁকা

খ. পিঁড়েয় বসে পেঁড়োর খবর

গ. চাচা আপন প্রাণ বাঁচা

ঘ. ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো

৮. নিচের কোনটি মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকা?

ক. ঝিনুক                        খ. শিখা

গ. ধূমকেতু                      ঘ. আঙুর

৯. ‘নাচতে না জানলে উঠান বাঁকা’

বাক্যটি হচ্ছে

ক. খনার বচন      খ. প্রবাদ

গ. উক্তি              ঘ. চিরন্তন সত্য

১০. পল্লিগানের কদর নেই কেন?

ক. পল্লিগানে রসবোধের অভাব

খ. বাস্তব জীবনের সঙ্গে সংগতিপূর্ণ নয়

গ. শিল্পমূল্য তুলনামূলক কম

ঘ. শহরের গানের প্রভাবে তা বর্বর চাষার গান বলে ভদ্রসমাজে বিকায় না

১১. ‘ফোকলোর’ কথাটির উদ্ভাবক কে?

ক. উইলিয়াম থমস            খ. চার্লস ল্যাম্ব

গ. মুহম্মদ শহীদুল্লাহ         ঘ. রোমাঁ রোলাঁ

১২. পল্লিসাহিত্য সম্পদে নিচের কোনটি অমূল্য রতœবিশেষ?

ক. খনার বচন      খ. প্রবাদ প্রবচন

গ. পল্লিগান                     ঘ. আঞ্চলিক ভাষা

১৩. মুহম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন কত সালে?

ক. ১৮৮০                       খ. ১৮৮৫

গ. ১৮৯০                       ঘ. ১৮৯৫

১৪. মুহম্মদ শহীদুল্লাহ কত বছর অধ্যাপনা পেশার সঙ্গে জড়িত ছিলেন?

ক. বিশ বছর        খ. পঁচিশ বছর

গ. ত্রিশ বছর        ঘ. পঁয়ত্রিশ বছর

১৫. বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কে রচনা করেছেন?

ক. হায়াৎ মামুদ     খ. মুহম্মদ শহীদুল্লাহ

গ. হুমায়ুন আজাদ   ঘ. প্রমথ চৌধুরী

১৬. যুগের ভূয়োদর্শনের পরিপক্ব ফল কোথায় সঞ্চিত হয়ে রয়েছে?

ক. প্রবাদবাক্য, ডাক ও খনা বচনে

খ. পল্লিগানে

গ. বাংলা লোকসমাজে

ঘ. রূপকথার

১৭. পল্লিগ্রামে গায়কের অভাব পূরণ হচ্ছে

ক. নদীর জলশব্দে     

খ. পাখির কলগানে

গ. বাদল দিনের বর্ষণে

ঘ. পাতার মর্মর ধ্বনিতে

১৮. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেছেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. আলীগড় বিশ্ববিদ্যালয়

গ. কলকাতা বিশ্ববিদ্যালয়

ঘ. করাচি বিশ্ববিদ্যালয়

উত্তর

১. ঘ, ২. গ, ৩. ঘ, ৪. ঘ, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. ঘ, ৯. খ, ১০. ঘ, ১১. ক, ১২. গ, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. ক, ১৭. খ, ১৮. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত