প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় গ্রেপ্তার ১

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৬ এএম

সাভারে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কামরুল হাসান নামে (২৯) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে সাভার মডেল থানায় মামলা হয়েছে।

সাভার থানার উপপরিদর্শক ফাহাদ হোসেন জানান, গতকাল শুক্রবার সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় নিজ বাড়িতে এক প্রবাসীর স্ত্রী রুমা আক্তারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত মধ্য রাজাশন থেকে কামরুলকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল দুপুরে তাকে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত