বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন
সংক্ষিপ্ত প্রশ্ন
১. মৌর্য আমলে কোন নিদর্শন ‘পু-্রনগর’ নামে পরিচিত ছিল?
উত্তর : মহাস্থানগড়
২. ‘খোদাই পাথর’ কত মিটার লম্বা?
উত্তর : ৩.৩৫ মিটার
৩. মহাস্থানগড়ে কী ধরনের শিলালিপি পাওয়া গেছে?
উত্তর : প্রাচীন ব্রাহ্মী শিলালিপি
৪. নরসিংদী জেলার কোন দুটি গ্রামে খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে?
উত্তর : উয়ারী ও বটেশ্বর
৫. উয়ারী বটেশ্বর সভ্যতাটি কোন বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল?
উত্তর : সমুদ্র বাণিজ্যের সঙ্গে
৬. ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো থেকে কী জানা যায়?
উত্তর : অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানা যায়।
৭. এমন একটি ঐতিহাসিক নিদর্শনের নাম লেখো যা রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়েছিল?
উত্তর : পাহাড়পুর
৮. পাহাড়পুর নিদর্শনটি আর কী নামে পরিচিত?
উত্তর : ‘সোমপুর মহাবিহার’ নামে।
৯. ময়নামতি নিদর্শনটি কোন রাজার স্ত্রীর কাহিনীর সঙ্গে জড়িত?
উত্তর : অষ্টম শতকের রাজা মাণিক চন্দ্রের স্ত্রীর কাহিনীর সঙ্গে জড়িত।
১০. কোথায় শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধাসহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে?
উত্তর : ময়নামতিতে
১১. সতেরো শতকের নিদর্শন কী কী?
উত্তর : সোনারগাঁও ও লালবাগ কেল্লা
১২. সোনারগাঁও কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে সোনারগাঁও অবস্থিত।
১৩. সোনারগাঁও এ কোন সুলতানের সমাধি রয়েছে?
উত্তর : সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের সুলতানের সমাধি রয়েছে।
১৪. উনিশ শতকে হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে কোনটি গড়ে ওঠে?
উত্তর : পানাম নগর
১৫. শিল্পাচার্য জয়নুল আবেদিন কেন লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন?
উত্তর : সোনারগাঁও এর গৌরব ধরে রাখার জন্য।
১৬. লালবাগ কেল্লা কত সালে নির্মাণ করা হয়?
উত্তর : ১৬৭৮ সালে
১৭. লালবাগ কেল্লার অবস্থান লেখো।
উত্তর : ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে।
১৮. ‘ক’ নামক নিদর্শনটি বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রাসাদ। এটি কোন নিদর্শন?
উত্তর : আহসান মঞ্জিল
১৯. আহসান মঞ্জিল এর নির্মাতা কে?
উত্তর : আহসান মঞ্জিল এর নির্মাতা হলেন মোঘল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ।
২০. কে তার পুত্রের নামানুসারে আহসান মঞ্জিলের নামকরণ করেন?
উত্তর : খাজা আব্দুল গণি তার পুত্রের নামানুসারে আহসান মঞ্জিলের নামকরণ করেন।
২১. কোন কোন কারণে আহসান মঞ্জিল ভবনটি ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর : ১৮৮৮ সালের ঘূর্ণিঝড়ে এবং ১৮৯৭ সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।
২২. বাংলাদেশ সরকার কত সালে আহসান মঞ্জিল নামক প্রাসাদের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়?
উত্তর : ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার আহসান মঞ্জিল নামক প্রাসাদের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়।
