বাংলাদেশে টেকসই উন্নয়নে অর্জনের পথে ‘বিকল্প জ্বালানি’ নিশ্চিতে ধারাবাহিক প্রচেষ্টার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা এলপিজি। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক অর্থনীতি সাময়িকী ‘বিজনেস ট্যাবলয়েড’ বসুন্ধরা এলপি গ্যাসকে ‘বেস্ট এলপি গ্যাস কোম্পানি’ হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রতি বছর নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের এ পুরস্কার দেয় ম্যাগাজিনটি। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিল্পখাতে সম্ভাবনা ও দক্ষতা বিবেচনায় নেওয়া হয়।
আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ভোক্তা, বিক্রেতা, পরিবেশকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশের প্রথম এলপি গ্যাস কোম্পানি হিসেবে বিগত ২০ বছর ধরে রান্নার বিকল্প জ্বালানি সরবরাহে হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এবং প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস জাকারিয়া জালাল বলেন, বসুন্ধরা এলপি গ্যাস দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে এলপিজি বাজারকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ব্র্যান্ডকে শক্তিশালী করার জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিফলনেই এই আন্তর্জাতিক স্বীকৃতি। বিজ্ঞপ্তি
