বাংলাদেশে সিটি ব্যাংক এনএ এবং মেটলাইফ একটি নতুন ধরনের রিসিভেবলস হোস্ট টু হোস্ট সলিউশন উদ্ভাবন করেছে। বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (ইএফটি ডেবিট) ব্যবহার করে ইলেকট্রনিক লেনদেন প্রসেসিংয়ের জন্য এ রকম প্ল্যাটফর্ম এটিই প্রথম। ভার্চুয়াল অনুষ্ঠানে সম্প্রতি এই প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। সিটি ব্যাংক বাংলাদেশের কান্ট্রি অফিসার এন রাজাশেখারন (শেখার) বলেন, বাংলাদেশে আমাদের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে স্থানীয় খাতের জন্য প্রযুক্তিগত উন্নয়ন ও অভিনব সেবা প্রচলন করা। আমাদের গ্রাহক মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এই ডাইরেক্ট ডেবিট হোস্ট টু হোস্ট সলিউশন এনে আমরা আনন্দিত। বিজ্ঞপ্তি
×
