গাজরের রস কেন খাবেন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৩১ এএম

সুস্থ জীবনযাপনের জন্য খাদ্যতালিকায় অবশ্যই গাজর রাখা উচিত। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি ও ফাইবার রয়েছে। তবে গাজর ঠিকভাবে না খেলে উপকার পাওয়া সম্ভব নয়। গাজর খুব ভালো করে চিবিয়ে অথবা জুস করে খাওয়া উচিত। এক গ্লাস গাজরের রস প্রায় তিনটি গোটা গাজর খাওয়ার সমান।

পেটের সমস্যা দূর করতে

গাজরে ফাইবারের পরিমাণ বেশি থাকায় তা পেটের মধ্যে থাকা ব্যাকটেরিয়াদের সহায়তা করে, ফলে পেটের স্বাস্থ্য ভালো থাকে। এর ফলে পেট ফাঁপা, বদহজম ইত্যাদির মতো সমস্যা দেখা দেয় না।

রক্তচাপ নিয়ন্ত্রণে

গাজরে থাকা পটাশিয়াম মানবদেহের হৃদ্যন্ত্র, মস্তিষ্ক, যকৃৎ ভালো রাখতে সহায়তা করে। এ ছাড়া পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে

শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় ভিটামিন-সি। আর গাজরে এই ভিটামিন-সি প্রচুর পরিমাণে রয়েছে। এ ছাড়া গাজরে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন থাকে। এই বেটা ক্যারোটিনে প্রচুর পরিমাণে ভিটামিন-এ থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই উপাদানটিও বেশ কার্যকর।

যকৃৎ পরিষ্কার রাখতে

গাজরের রস যকৃৎ পরিষ্কার রাখতে সহায়তা করে। এ কারণে জন্ডিস, ম্যালেরিয়া বা ডেঙ্গুর মতো সমস্যা হলেও এটি খেলে উপকার মিলবে।

হৃৎপিণ্ড সুস্থ রাখতে

গাজরের রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা হৃৎপিণ্ডের নানা জটিলতা দূর করতে সহায়তা করে। এমনকি গাজরে থাকা পুষ্টি উপাদান ক্ষতিগ্রস্ত হওয়া ডিএনএ সারাতেও সহায়তা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত