সপ্তাহে এক দিন ক্লাস নেওয়ার পরিকল্পনা : নওফেল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৮ এএম

প্রাথমিকভাবে সপ্তাহে এক দিন করে স্কুল-কলেজে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, তবে সেটা পরিবর্তনও হতে পারে। আপাতত এটাই আমাদের সিদ্ধান্ত। তবে সর্বশেষ ঘোষণা আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। শিক্ষামন্ত্রী মহোদয় যে সুনির্দিষ্ট তারিখ দিয়েছেন, সে অনুযায়ী ক্লাস শুরু হবে।

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস’ উদ্বোধন শেষে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও করোনার সংক্রমণ যাতে নিয়ন্ত্রণে থাকে, সেদিকে আমাদের বিশেষ লক্ষ্য থাকবে। যদিও এখন করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আছে, স্বাস্থ্য বিভাগের ওপর খুব বেশি চাপ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত