পোশাক কারখানায় আগুন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:২৪ পিএম

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা ও একটি শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে।

গতকাল রবিবার সকাল ৮টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকায় জেড আর ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বহুতল ভবনের কারখানাটির তিনতলায় আগুনের সূত্রপাত হয়। সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত