পাবনার সাঁথিয়ায় গৃহবধূ তাজরিন খাতুনকে (২৮) শ্বাসরোধ করে হত্যা ও আগুন দিয়ে পুড়িয়ে লাশ বিকৃত করার দায়ে স্বামী আলমগীর হোসেনকে (৪০) মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
গতকাল রবিবার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডিত আলমগীর হোসেনের বাড়ি সাঁথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামে।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দাবি করা যৌতুকের টাকা না পাওয়ায় ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর রাতে আলমগীর তার স্ত্রী তাজরিনকে শ্বাসরোধে হত্যার পর কেরোসিন ঢেলে আগুন দিয়ে তার চেহারা বিকৃত করে দেয়। তাজরিনের ভাই সবুজ হোসেন এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
