ইউনিভার্সিটি পার্তাহানান ন্যাশনাল মালয়েশিয়ার মেডিসিন অ্যান্ড ডিফেন্স হেলথ ফ্যাকাল্টির প্রফেসর ড. মাইনুল হক সম্প্রতি ৪টি গোল্ডেন রিসার্চ ক্যাটাগরির মধ্যে তিনটিতে যথাক্রমে গোল্ডেন হ্যান্ড কিউ১-২০২০ (সেরা জার্নালগুলোর মধ্যে সেরা প্রবন্ধক), গোল্ডেন আর্টিকেলস (২০২০ সালে সবচেয়ে বেশি প্রচারিত শীর্ষ গবেষক) এবং গোল্ডেন ট্যালেন্টস (২০২০ সালে সর্বোচ্চ অর্জনকারী)-তে পুরস্কৃত হয়েছেন।
প্রফেসর ড. মাইনুল হক বাংলাদেশের একজন স্বনামধন্য চিকিৎসক। তিনি ১৯৮৫ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস অর্জন করেন। পরবর্তীকালে তিনি ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (আইপিজিএম অ্যান্ড আর), শাহবাগ (মেডিকেল ফার্মাকোলজি), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজিতে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি সম্পন্ন করেছেন বিজ্ঞপ্তি
