সাউথ বাংলা ব্যাংকের ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৩২ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত চতুর্থ প্রজন্মের ব্যাংক সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল ব্যাংকটির পরিচালনা পর্ষদ আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৮ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ৪ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২০ সালে সাউথ বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৪১ পয়সা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫৯ পয়সা। আগামী ২১ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত