২৪ ঘণ্টায় পুরুষের চেয়ে দ্বিগুণ নারীর মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫১ এএম

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৮ জুন ৫৬ জনের কম মৃত্যু হয়েছিল। সেদিন ৫৪ জনের মৃত্যু হয়েছিল, যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে দেশে মৃতের মোট সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৬৮৪ জন। এই ৫৬ জনের মধ্যে ৩৭ জনই নারী, বাকি ১৯ জন পুরুষ। মহামারীর দেড় বছরে কভিডে দৈনিক মৃত্যুর তালিকায় পুরুষের চেয়ে দ্বিগুণ নারীর মৃত্যু আগে আর হয়নি। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছে ১৭ হাজার ২৩৯ জন; যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ৬০ শতাংশ। আর নারী মারা গেছে ৯ হাজার ৪৪৫ জন; যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৪০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষা করে দেশে আরও ২ হাজার ৬৩৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে। এর আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৬৫ জনের। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা আর মৃত্যুÑ দুটোই কমেছে। সরকারি হিসাবে একই সময়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৫৬৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ, যা আগের দিন ৯ দশমিক ৮২ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। আর নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

ঢাকা বিভাগে শনাক্ত ও মৃত্যু বেশি : গত ২৪ ঘণ্টায় ঢাকা (মহানগরসহ) বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে। এ বিভাগে নতুন শনাক্ত রোগী ১ হাজার ৫৫৮ জন। এদিন এ  বিভিগে ২০ জনের মৃত্যু হয়।

ময়মনসিংহ বিভাগে শনাক্ত ও মৃত্যু কম : গত ২৪ ঘণ্টায় করোনাতে ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে। এ সময়ে ময়মনসিংহ বিভাগে চার জেলার মধ্যে ময়মনসিংহ জেলায় একজনের মৃত্যু হয়। পাশাপাশি এ বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬১ জন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৫, রাজশাহী বিভাগে ৩, খুলনা বিভাগে ৬, বরিশাল বিভাগে ৪, সিলেট বিভাগে ৫ এবং রংপুর বিভাগে ২ জনের মৃত্যু হলেও এসব বিভাগে শনাক্তের হার আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। মৃত ৫৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৩, বেসরকারি হাসপাতালে ১১, বাড়িতে ১ এবং হাসপাতালে মৃত অবস্থায় ১ জন এসেছে।

দেশের ৩৪ জেলা মৃত্যু শূন্য : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৪ জেলায় করোনায় কোনো মৃত্যু হয়নি। মৃত ৫৬ জনের মধ্যে ঢাকা মহানগরে ২০ জন। বিভিন্ন জেলায় মধ্যে সিলেট জেলায় সর্ব্বোচ্চ ৪ জন এবং সর্বনিম্ন ২০ জেলায় ১ জন করে মৃত্যু হয়েছে।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২০, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৬, ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত