দেশব্যাপী ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুই শতাধিক অসাধু ব্যবসায়ীকে প্রায় কোটি টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও মানহীন দ্রব্য ধ্বংস করা হয়।
গতকাল মঙ্গলবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, অন্যান্য সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তার সমন্বয়ে দেশব্যাপী অভিযানটি পরিচালিত হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে এসব ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি করছিল।
