দেশব্যাপী গ্রাহকসেবা উন্নয়নের লক্ষ্যে এলপি গ্যাস ব্যবহারকারীদের ফ্রি সিলিন্ডার সার্ভিসিং দিতে বসুন্ধরা এলপি গ্যাস শুরু করেছে ‘বসুন্ধরা এলপি গ্যাস সার্ভিস ক্যাম্প’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন। গতকাল বসুন্ধরা হেডকোয়ার্টার-২-এ সার্ভিস ক্যাম্পটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুব আলম (চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বসুন্ধরা এলপি গ্যাস লি.), এম এম জসীম উদ্দীন (সিওও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), সাদ তানভীর (হেড অব এইচআর, বসুন্ধরা এলপি গ্যাস লি.) প্রমুখ। এই ক্যাম্পেইনের পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন হয়েছিল ২০১৯-এর এপ্রিলে নারায়ণগঞ্জ শহরে। কভিড পরিস্থিতির কারণে পরবর্তীকালে এই কার্যক্রম স্থগিত রাখা হয়। সেই পাইলট প্রকল্পের ব্যাপক সাফল্য এবং ভোক্তাদের অনুরোধে সারা দেশে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে এবার শুরু করতে যাচ্ছে বসুন্ধরা এলপি গ্যাস লি.। বিজ্ঞপ্তি
×
