দাঁতের ক্ষয়রোধে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৮ এএম

নিয়মিত দাঁতের যত্ন না নিলে ক্ষয় হতে বেশি সময় লাগে না। দাঁতের ক্ষয়রোধ করতে করণীয়

ভেষজ পেস্ট

দোকান থেকে যেকোনো মানের পেস্ট কিনে ব্যবহার করার অভ্যাস আমাদের। কিন্তু দাঁতের যত্নে ভেষজ পেস্ট ব্যবহার করা উচিত। এতে ক্ষয় থেকে বাঁচবে দাঁত।

ক্যালসিয়াম-সমৃদ্ধ খাবার

যেসব উপাদান দাঁত ভালো রাখতে সাহায্য করে তার মধ্যে একটি হলো ক্যালসিয়াম। নিয়মিত ক্যালসিয়াম-সমৃদ্ধ খাবার অর্থাৎ দুধ, দই খেলে দাঁত শক্ত ও মজবুত হবে। এতে দাঁতের ক্ষয়রোধ করা সম্ভব হবে।

লবণ-পানি

দাঁত ভালো রাখতে সাহায্য করতে পারে লবণ-পানি। নিয়মিত লবণ পানিতে গার্গল করলে দাঁতের ক্ষয় অনেকটাই রোধ করা যায়।

দিনে দুবার দাঁত ব্রাশ

অনেকে শুধু সকালে দাঁত ব্রাশ করেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করাও জরুরি। নয়তো মুখের ভেতরে জীবাণু জমতে বেশি সময় লাগবে না। প্রতিদিন তাই সকাল ও রাতে দাঁত ব্রাশ করার অভ্যাস করুন।

মাউথ ফ্রেশনার

অনেকের মুখে দুর্গন্ধের সমস্যা থাকে। এ সমস্যা নিয়ে তৈরি হয় বিব্রতকর অবস্থা। এ থেকে বাঁচতে নিয়মিত দাঁত ব্রাশ করার পাশাপাশি মাউথ ফ্রেশনার ব্যবহার করুন। এতে মুখের দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি দাঁতও থাকবে সুরক্ষিত।

ক্ষতিকর খাবার এড়িয়ে চলুন

দাঁত ভালো রাখতে কিছু খাবার বাদ দিতে হবে। যেমন অতিরিক্ত মিষ্টি খাবার, কোমলপানীয়, চকলেট, লজেন্স, ফাস্টফুড ইত্যাদি। এতে দাঁত ক্ষয়ে যাওয়ার সমস্যা কমবে অনেকটাই। এর বদলে এমন খাবার খান যেগুলো দাঁত ও শরীরের জন্য উপকারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত