বাজারে নকিয়ার নতুন ফোন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৯ এএম

স্মার্টফোন বিশ্বে নকিয়া নিয়ে এসেছে নতুন ফোন নকিয়া এক্স ৭০ প্রো। এতে থাকছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার এমোলেড ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও ২০:৯। এর রেজুলেশন হলো ১৪৪০ঢ২৫৬০ পিক্সেলের। এই ফোনটির পিপিআই ডেনসিটি ৪৫২। বডি ডাইমেনশন ১৬৮.৯ঢ৭৯.৭ঢ৯.১ মিলিমিটারের। এ ছাড়া এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা।

অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৫, যা ৮ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যাড্রিনো ৬৬০। ফোনটিতে পাওয়া যাচ্ছে মাত্র দুটি ভেরিয়েন্ট। একটি ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ৩ জিবি র‌্যাম এবং আরেকটি ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ৪ জিবি র‌্যাম।

এই ফোনের পেছন ভাগে থাকছে ৪৮ মেগা পিক্সেলের মেইন সেন্সর ক্যামেরা, ১২ মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

এই ফোনে থাকছে ৪৫০০ মিলি-অ্যাম্পিয়ারের নন-রিমুভেবল হিউজ ব্যাটারি। আর সঙ্গেথাকছে ৩৩ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। এতে লাউড স্পিকারের পাশাপাশি থাকছে ৩.৫৫ এম এম হেডফোন জ্যাক। ব্লু ও পার্পল এই দুই রঙে ফোনটি পাওয়া যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত