ব্যঙ্গ করায় আইনি পদক্ষেপ নিলেন সালমান খান

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩১ এএম

এমনিতে সমালোচনা সহ্য করতে পারেন না বলিউড ভাইজান সালমান খান। আর কেউ যদি তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করে তাহলে তো কথাই নেই। রেগে আগুন হয়ে যান তিনি। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। যার ফলে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

সম্প্রতি ‘সেলমন খান’ নামে একটি ‘গেম’ বাজারে উন্মুক্ত হয়েছে। বলিউড ভাইজানের দাবি, তার নাম ব্যঙ্গ করে এই গেমের নাম দেওয়া হয়েছে। শুধু তাই নায়, এর বিষয়বস্তুতেও আপত্তি রয়েছে তার।

আর এতে রেগে গিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। আইনজীবীর মাধ্যমে অভিযোগ দাখিল করেছেন তিনি।

অন্যদিকে গেমটি যে প্রতিষ্ঠান থেকে বানানো হয়েছে, তারাও অভিযোগের বিরুদ্ধে হলফনামা জমা দিয়েছেন। আগামী ২০ সেপ্টেম্বর হবে এই মামলার শুনানি।

এদিকে সালমান খান বর্তমানে রয়েছেন তুরস্কে। সেখানে তিনি ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং করছেন। জানা গেছে, তুরস্কে থেকেই নিজের আইনজীবীকে মামলা করার নির্দেশ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত