চাকরি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:২২ এএম

ন্যাশনাল ডিফেন্স কলেজ

মিরপুর সেনানিবাস

পদ ও যোগ্যতা : মেসওয়েটার ২ জন। অষ্টম বা সমমান পাস। সংশ্লিষ্ট পেশাগত কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। অফিস সহায়ক ১ জন। অষ্টম বা সমমান পাস। সংশ্লিষ্ট পেশাগত কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১ জুলাই ২০২১ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। নির্ধারিত আবেদন ফরম ও অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে এনডিসির এই  (www.ndc.gov.bd)ওয়েবসাইটে। কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর সেনানিবাস, ঢাকা এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ হাতে লেখা আবেদন জমা দেওয়া যাবে ১৫ সেপ্টেম্বর ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর সেনানিবাস, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ২৬ আগস্ট, পৃষ্ঠা ২

মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি, মানিকগঞ্জ

পদ ও যোগ্যতা : ড্রাইভার (পুরুষ)। বাংলা পড়া ও লেখাসহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম। বেতনক্রম : ১৬৬০০-৪১৯৫০ টাকা। ২২ সেপ্টেম্বর ২০২১ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৪৫ বছর। আবেদনের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ: মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি, বাগজান, মুলজান, মানিকগঞ্জ। ওয়েব : http://pbsmanikganj.gov.bd

সূত্র : সমকাল, ৩১ আগস্ট, পৃষ্ঠা ৩

বাংলাদেশ সেনাবাহিনী

পদ ও যোগ্যতা : সেনা শিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার (পুরুষ)। বিএ/বিএসসি/বিকম/স্নাতক বা সমমান (শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রি/ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। স্নাতক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২ এবং এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৩ থাকতে হবে। ১৩ মার্চ, ২০২২ তারিখে বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর। অবিবাহিত এবং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। শারীরিক যোগ্যতার বেলায় উচ্চতা ১.৬৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি বা ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি, প্রসারণে ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং সাঁতার জানা আবশ্যক। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ সেনাবাহিনীর বেতন স্কেল অনুসারে।(http://army.teletalk.com. bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু হবে ২৯ আগস্ট ২০২১ তারিখ থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১। আবেদনের সব দরকারি তথ্য জানা যাবে বাংলাদেশ সেনাবাহিনীর এই(http://army.mil.bd)  ওয়েবসাইট থেকে।

যোগাযোগ : পরিচালক, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ২৬ আগস্ট, পৃষ্ঠা ৭

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত