পঞ্চম অধ্যায় : সংবিধান
বহুনির্বাচনী
১. কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়?
ক. অষ্টম সংশোধনী খ. সপ্তম সংশোধনী
গ. ষষ্ঠ সংশোধনী ঘ. পঞ্চম সংশোধনী
২. রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার জন্য কোনটি কখনো কখনো পরিবর্তনের প্রয়োজন হয়?
ক. সংবিধান খ. জনসমষ্টি গ. ভূখ- ঘ. সার্বভৌমত্ব
৩. বাংলাদেশ সংবিধানের সর্বশেষ সংশোধনীটির বিষয়বস্তু কী ছিল?
ক. সংসদে মহিলা আসন সংরক্ষণ
খ. সংবাদপত্রের স্বাধীনতা
গ. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল
ঘ. সংসদীয় ব্যবস্থার প্রবর্তন
৪. ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কী প্রবর্তন করা হয়?
ক. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন
খ. সংসদীয় ব্যবস্থার প্রবর্তন
গ. উত্তরাধিকার আইন সংস্কার
ঘ. রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা
৫. ত্রয়োদশ সংশোধনীর কত সালে প্রবর্তন করা হয়?
ক. ১৯৯৭ খ. ১৯৯৬ গ. ১৯৯৫ ঘ. ১৯৯৪
৬. বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীটির বিষয়বস্তু কী ছিল?
ক. সংসদীয় ব্যবস্থার প্রবর্তন
খ. সংবাদপত্রের স্বাধীনতা
গ. উত্তরাধিকার আইন সংস্কার
ঘ. সংসদে মহিলা আসন সংরক্ষণ
৭. নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন কোন সংশোধনীর মাধ্যমে করা হয়?
ক. পঞ্চদশ সংশোধনী খ. চর্তুদশ সংশোধনী
গ. ত্রয়োদশ সংশোধনী ঘ. দ্বাদশ সংশোধনী
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘ক’ ব্যক্তি প্রতিবেশী ‘খ’ ব্যক্তির একটি জমি দখল করে নিলে ‘খ’ আইন প্রয়োগকারী সংস্থার শরণাপন্ন হয়। ওই সংস্থা প্রচলিত আইনের মাধ্যমে ‘খ’ ব্যক্তির জমি তাকে বুঝিয়ে দেয়।
৮. সংবিধানের কোন বৈশিষ্ট্যের কারণে ‘খ’ তার সম্পত্তি ফেরত পায়?
ক. মৌলিক অধিকার খ. জনমতের প্রতিফলন
গ. সংশোধন পদ্ধতি ঘ. সুষম প্রকৃতির
৯. সংবিধানে ওই বৈশিষ্ট্য উল্লেখ থাকায় জনগণ
i. নিজেদের অধিকার ভোগের প্রতি সচেতন হয়
ii. কেউ অন্য কারও অধিকারে হস্তক্ষেপ করতে পারে না
iii. তাদের চাহিদা ও আশা-আকাক্সক্ষার প্রতিফলন দেখতে পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১০. সংবিধানকে বলা হয়
i. মৌলিক দলিল
ii. রাষ্ট্রের চালিকা শক্তি
iii. জীবন পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১১. উত্তম সংবিধানে প্রতিফলিত হয়
i. জনগণের চাহিদা
ii. সামাজিক রীতিনীতি
iii. আশা-আকাক্সক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১২. যা যুক্তরাজ্যের সংবিধানের ক্ষেত্রে প্রযোজ্য
i. অলিখিত সংবিধান ii. প্রথানির্ভর
iii. ম্যাগনাকার্টা সনদ ব্রিটিশ সংবিধানে লিখিত রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩. সংবিধান হলো
i. রাষ্ট্রের দর্পণ ii. রাষ্ট্রের চালিকা শক্তি
iii. রাষ্ট্রের সরকার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪. সংবিধান পাঠের মাধ্যমে জানা যায়
i. রাষ্ট্রের স্বরূপ ii. সরকারের ধরন
iii. নাগরিক অধিকারের প্রকৃতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ক, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. ঘ, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. ঘ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ঘ
