আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সবার অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে নতুন করে পাঁচটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে সাউথইস্ট ব্যাংক। এর মধ্যে চারটি ‘তিজারাহ’ ইসলামিক এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে, যেগুলো হচ্ছে ফেনীর মধ্যম ধলিয়া, বালুয়া চৌমুহনী, ফেনী সদর; সার্বিক উন্নয়ন সমিতি, মতিগঞ্জ ভবন, মতিগঞ্জ বাজার, মতিগঞ্জ, সোনাগাজী; কুমিল্লার কামাল্লা বাজার, কামাল্লা, মুরাদনগর; বাখরাবাদ বাজার, ১৭নং জাহাপুর ইউনিয়ন, মুরাদনগর। এর বাইরে কক্সবাজারের চা বাগান রোড, মালুমঘাট বাজার, চকরিয়ায় একটি কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করে।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন ভার্চুয়ালি উপস্থিত থেকে একযোগে চারটি ইসলামিক ও একটি কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় ব্যাংকের কর্মকর্তারা এবং পাঁচটি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
