কমিউনিটি ব্যাংকের গ্রাহকদের লেনদেন সহজ করবে বিকাশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৭ এএম

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সমন্বিত লেনদেন চালু করেছে বিকাশ। ফলে বাংলাদেশ পুলিশ বাহিনীর সব সদস্যসহ কমিউনিটি ব্যাংকের সব গ্রাহক তাৎক্ষণিকভাবে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। বিকাশ থেকে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাও করতে পারবেন।

কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা এখন দেশের যে কোনো স্থান থেকে ২৪ ঘণ্টা লেনদেন করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে। পাশাপাশি সারা দেশে ছড়িয়ে থাকা কমিউনিটি ব্যাংকের ১৬৫টি এটিএম বুথ থেকে শতকরা ১.৪৯ হারে ক্যাশ আউট সেবাও নিতে পারবেন বিকাশের সাড়ে ৫ কোটি গ্রাহক।

গতকাল শনিবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ কমিউনিটি ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের এই যৌথ সেবার উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত