বৃষ্টিপাতে তলিয়ে গেল দিল্লি বিমানবন্দর

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০১:২৮ এএম

ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অতিবর্ষণে প্লাবিত। রানওয়েতে পানি জমে ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম। গত শুক্রবার ১০০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বিগত ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে,  ইন্ধিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টিপাতে উড়োজাহাজ রাখার জায়গাগুলোর কিছু অংশ পানিতে তলিয়ে গেছে।

ইন্ডিগো এবং স্পাইস জেটের মতো এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো তাদের যাত্রীদের ফ্লাইটের অবস্থা জেনে বিমানবন্দরে আসতে অনুরোধ জানিয়েছে। বিমানবন্দরের পানি নিষ্কাশন করা হয়েছে বলে জানা গেছে।

প্রবল বর্ষণের কারণে মাঝারি (অরেঞ্জ) সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ১৯৭৫ সালের পর এমন বৃষ্টিপাত দেখেছে দিল্লিবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত